Monday, September 3, 2012

TIB cartoon contest'12




Mithun vai/Forhad vai,
Boss....abaro night fight......'durniti'r birudhhe 'kathpencil team' kaj kore jachhe......koyekta sample hishabe pathailam.......dakhen.

Monday, July 16, 2012

ফিরে এলাম ঘটনা নিয়ে

সেই যে মে মাসের শুরুতে শেষ পোস্ট- তারপরে অনেকটা সময় চলে গেলো... কেমনে কেমনে জানি লেখা হলনা অনেকদিন। তবে কি কাঠপেনসিলের কোনো আপডেট নেই? আছে, অনেক কিছুই আছে, তবে ঠিক গোছানো নেই... তাই হয়তো লেখা হয়নি এই কিছু দিন! যাই হোক, ছোট্ট কিছু তথ্য দিয়ে রাখি... প্রথমতঃ কাঠপেনসিলের দূর দূর দিয়ে ঘোরাঘুরি করা সদস্য ফাহিমা দুররাত, যে কিনা শান্তি ও সংঘর্ষ নিয়ে উচ্চ শিক্ষার্থে লন্ডন প্রবাসী হয়েছিলো সে আবার শান্তির খোঁজে কিছুদিনের জন্য দেশে ফেরত এসেছে। মজার ব্যাপারটি হলো বেচারী নাকি এই প্রথম তার বইটি (রাজকন্যা ও শুক) ছাপা অবস্থায় দেখলো। যথারীতি আনন্দ আর এই ফাঁকে একটা পেটপুজার আমন্ত্রণ ও বের করে ফেললো আমাদের মেহেদী। এজন্য মেহেদীর বিশেষ সমাদর... যদিও পেটপুজার ঘটনাটি এখনো পর্যন্ত ঘটেনি।

তবে অন্য আরও কিছু ঘটনা ঘটাবার প্রস্তুতি এবার আমরা নিচ্ছি, তার মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি নিয়ে পরে বিস্তারিত লিখবো... সংক্ষেপে জানিয়ে রাখি যে ঘটনাটি এক্সিবিশন সংক্রান্ত এবং তার বিষয়বস্তু হবে ভিন্নধর্মী এক্সপেরিমেন্টাল বইএর অনুশীলন। আপাততঃ আরেকটি ছোট্ট তিনদিনের কাঠপেনসিল ঘটনা শুরু হতে যাচ্ছে আজকেই ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর আর্কিটেকচার ডিপার্টমেন্টে প্রথম বর্ষের ছাত্রদের সাথে... আর সেটি হোলও "কিরিগামী ওয়ার্কশপ"। উদ্দেশ্য দ্বিমুখী- ছাত্রদের উৎসাহী ও অনুশীলন করানো তো আছেই, প্রধান উদ্দেশ্য হোলো কিছু এক্সপেরিমেন্টাল বইএর আইডিয়া বের করা যায় কিনা। কি হয় দেখা যাক, যথা সময়ে লিখে জানাবো। আজ আপাতত এটুকুই...।

Tuesday, May 1, 2012

ধ্রুবদা'র বই

এই বই গত বছর ধ্রুবদা'র থেকে আমাদের কাঠপেনসিলের জন্যে আনা। শেষ মূহুর্তে আমাদের স্টল পাওয়া অনিশ্চিত হওয়াতে এটা আর শুরু করা হয়নি। আজ ছুটির দিনে একটানে গোটা লেয়াউট শেষ করলাম। ভাবছি এটা প্যাস্টেলে করব। ডিজিটাল করতে করতে ঘরের সব রঙ এ ছাতা পড়ে যাচ্ছে।

Monday, April 16, 2012

কাঠ্‌পেন্‌সিল ঘটনাঃ পথশিশুদের অরিগামী

এবছর বইমেলা ২০১২ তে একরকম হঠাৎ করেই প্ল্যান হলো রাস্তার টোকাইদের নিয়ে কিছু করার, এবং যথারীতি আইডিয়াটা শহীদুল্লাহ্‌র মাথা থেকেই বেরুলো। আর সেটি হলো "পথশিশুদের জন্য অরিগামী" মার্কা কিছু একটা। একটু ভেঙ্গেই বলি... এটি হচ্ছে এক পাতার একটি অরিগামীর ইন্সট্রাকশন পেইজ, যেটি পরে সহজেই বানানো যাবে কাগজের শুয়োপোকা, কাঁকড়া বা অন্য কিছু। সব মিলিয়ে ৫টি ভিন্ন ভিন্ন অরিগামি পেইজ তৈরী করা হল। যে কেউ, যে পড়তে পারে বা স্রেফ ছবি দেখে বুঝতে পারে, সেই বানাতে পারবে ইন্সট্রাকশন মতো।

তাহলে পথশিশুরা এল কোত্থেকে? আসলে এই একপাতার ইন্সট্রাকশন পেইজটি কিছু পথশিশুকে অনেকগুলো করে দিয়ে দেয়া হবে, সাথে দেয়া হবে বানিয়ে ফেলা একটি অরিগামী। প্রতিটি ইন্সট্রাকশন পাতার নিচে লেখা আছে এর দাম ২ টাকা। যে এই পাতাগুলো পাচ্ছে, সে চাইলে পাতাগুলো ২ টাকা করে লোকজনের কাছে বিক্রি করতে পারে, অনেকটা ফুল বা তালপাতার খেলনা বিক্রির মতো। এতে অরিগামীর মত অত্যন্ত সৃজনশীল বিষয়টিকে সাধারণ মানুষের কাছে পৌঁছেও দেয়া যাবে, আবার পথশিশুদের কিছুটা আর্থিক উপকার ও হবে। আর যদি সেই শিশুটি কাগজগুলো বিক্রি না করে নিজে নিজেই অরিগামি বানানোর চেষ্টা করে, তাহলেও ক্ষতি নেই, একটু আনন্দ পাওয়া তো হলো!

ফলাফলঃ
যথারীতি বইমেলাতেই একদিন আমরা কয়েকজন (শহীদুল্লাহ, মিথুন, রিফাত এবং আরেক রিফাত) টোকাই খুঁজতে বেরোলাম, উদ্দেশ্য হাতে হাতে ইন্সট্রাকশন পেইজগুলো বিলি করে দেয়া। এবং অবাক হয়ে দেখলাম বইমেলা চত্বরে পথশিশুদের প্রবেশাধিকার নেই। যারা আছে তারা ডাব, পানি, ঝালমুড়ি ইত্যাদি বিক্রিতে ব্যাস্ত, দম ফেলার ফুস্‌রত ও নেই। বোঝাই যাচ্ছে বইমেলা চত্বরে তাদের ঢুকতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে। যাই হোক তাদের ব্যাস্ততার দিকে তাকিয়ে আমাদের সাহসই হলোনা ওদেরকে অরিগামীর কথা বলার। অতঃপর টি এস সি যাত্রা। এখানে যে কয়জনকে পাওয়া গেলো তারা আরও ব্যাস্ত, সবাই কার কার যেন কি সব ফরমায়েশ খাটছে। অনেক খুঁজে দুটি অপেক্ষাকৃত অলস(কিছু একটা খেলছিলো) ছেলেকে পাওয়া গেলো। তাদেরকে কাজের কথা বলতেই উৎসাহের কমতি নেই... । কিন্তু যেই না আমরা তাদেরকে অরিগামির পাতাগুলো তাদের দেখালাম, তারা কিছুক্ষণ বিষয়টাকে বোঝার চেষ্টা করলো, তারপর একরকম আমাদের চপেটাঘাত করার মত করে বলে দিলো, " এই ব্যাবসায় আমাগো পোষাইবো না"। আমরা কতক্ষণ বোকার মত "হে! হে!" করলাম, এবং বুঝলাম আপাততঃ এই প্রজেক্ট ফেইল। ফিরে এলাম উন্মাদ এর স্টলে, এসে দেখি মেহেদি এসে হাজির। তাকে জানানো হলো কি হয়েছে, শুনে সে-ও আরেকবার "হে!হে!" হাসি দিলো, তবে এটি বোকার হাসি না, আমাদের বোকামীর আর নাজেহাল হবার হাসি। সাথে এতো বয়স হয়ে যাবার পরেও যে আমাদের এখনো বাচ্চাসূলভ উৎসাহ আছে তার প্রতি কিছুটা প্রশ্রয়ের হাসি। যাই হোক, অপারেশন পথশিশুর অরিগামী আপাতত স্থগিত, তবে অবশ্যই বাতিল নয়। এশিয়া প্যাসিফিক ইউনিভারসিটির আর্কিটেকচারের ছেলেপেলেরা প্রতি শুক্র ও শনিবার পথশিশুদের নিয়ে একটি স্কুল চালায়, ইচ্ছে আছে সেখানে দ্বিতীয় দফা অপারেশন হবে। তারই সাফল্যের কামনা রইলো।

নিচে আমাদের তৈরী করা ৫ টি একপাতার অরিগামি ইন্সট্রাকশনগুলো জুঁড়ে দিলাম...


Friday, April 13, 2012

কাঠ্‌পেন্‌সিল প্রকাশনাঃ লিউটন ১

বইয়ের খবরঃ

বইয়ের নামঃ
লিউটন ১
গল্প ও ছবিঃ
রিফাত আনোয়ার

প্রকাশকালঃ
২০১২, বইমেলা

বইটি কেনার ইচ্ছে হলে
এখানে ক্লিক কর


বইটি তোমাদের পড়ার জন্যে পুরোটাই এখানে তুলে দিলাম...


কাঠ্‌পেন্‌সিল ঘটনাঃ শিশুতোষ গল্প লেখা ওয়ার্কশপ

গত বছর (২০১১) জুলাই মাসে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাথে কাঠ্‌পেন্‌সিলের একটি তিন দিন ব্যাপী ওয়ার্কশপ হয়। উদ্দেশ্য ছিল দ্বিমুখী... প্রথমতঃ একটি ছোট্ট গল্প সাঁজানোর পেছনেও যে অন্যান্য যেকোন ডিজাইন কাজের মত বেশ বড় একটা চিন্তা ও কম্পজিশনের বিষয় আছে সেটা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জানানো, এবং দ্বিতীয়তঃ গল্প বানানোর মজায় মেতে উঠে নতুন নতুন আইডিয়ার একটা চর্চা করে ফেলা। ইচ্ছে ছিল ওয়ার্কশপের গল্পগুলোর থেকে বাছাই করা একটি গল্প সুন্দর ছবি এঁকে ২০১২ এর বইমেলাতেই ছাপিয়ে ফেলবো, কিন্তু খানিকটা আলসেমি আর খানিকটা আর্থিক জটিলতায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তবে ইচ্ছেটি শেষ হয়ে যায়নি, কাঠ্‌পেন্‌সিলের এবছরের কাজের তালিকায় প্রথম দিকেই সেটি আছে।

প্রায় ৩৫টি ছেলেমেয়ে অয়ারকশপে অংশ নিয়েছিল এবং ৬টি গ্রুপে ভাগ হয়ে গল্প লিখেছিলো। গ্রপগুলোর তারা আবার মজার মজার নামও দিয়েছিলো... যেমন- চকোমুড়ি, ইত্যাদি। আর গল্পগুলিও মজার ছিল, সময় পেলে কোন এক ফাঁকে এখানে তুলে দিবো। আপাততঃ তিনদিনের ছবির এ্যালবামটি এখানে তুলে দিলাম।



Wednesday, April 11, 2012

কাঠ্‌পেন্‌সিল প্রকাশনাঃ অরিগামী অভিযান

বইয়ের খবরঃ

বইয়ের নামঃ
অরিগামী অভিযান
আইডিয়া ও ছবিঃ
শহীদুল্লাহ্‌ ফারুক
ছড়া ও ছবিঃ
মাসরূর মামুন মিথুন

প্রকাশকালঃ
২০১২, বইমেলা

বইটি কেনার ইচ্ছে হলে
এখানে ক্লিক কর


বইটি তোমাদের পড়ার জন্যে পুরোটাই এখানে তুলে দিলাম...



Sunday, April 8, 2012

কাঠ্‌পেন্‌সিল প্রকাশনাঃ রাজকন্যা ও শুক

বইয়ের খবরঃ

বইয়ের নামঃ
রাজকন্যা ও শুক
লেখাঃ
ফাহিমা দুররাত

ও ছবিঃ
মুনতাসির খালিদ

প্রকাশকালঃ
২০১২, বইমেলা

বইটি কেনার ইচ্ছে হলে
এখানে ক্লিক কর


বইটি তোমাদের পড়ার জন্যে পুরোটাই এখানে তুলে দিলাম...



Friday, April 6, 2012

কাঠ্‌পেন্‌সিল প্রকাশনাঃ গল্পবাজ পাখিরা যাদের একটি নৌকা ছিলো

বইয়ের খবরঃ
বইয়ের নামঃ
গল্পবাজ পাখিরা যাদের একটি নৌকা ছিলো
লেখা ও ছবিঃ
টুম্পা
প্রকাশকালঃ
২০১২, বইমেলা

বইটি কেনার ইচ্ছে হলে
এখানে ক্লিক কর

বইটি তোমাদের পড়ার জন্যে পুরোটাই এখানে তুলে দিলাম...



Friday, March 23, 2012

reminder

reminder
for all kathpencil members
today is saturday,
office day
for kathpencil

Friday, March 9, 2012

নতুন বছরের অফিস

আজ শনিবার। শনিবারটি মূলত কাঠ্‌পেন্‌সিলের দিন। অর্থাৎ এইদিনটিতে সন্ধ্যাবেলায় সাধারনত আমরা কাঠ্‌পেন্‌সিলের সাপ্তাহিক মীটিং বসাই। অথবা বলা যায়, শনিবার আমাদের আড্ডা মারার দিন। তবে এই বইমেলায় আমাদের বেশ কয়েকটি বই বের হবার পর সবার মধ্যেই একটু উৎসাহ উৎসাহ ভাব... তাই আমরা ঠিক করেছি এবার থেকে আড্ডাটাকে একটু ফরমাল করা যাক...

সেই হিসাবে আজ, ১০ ই মার্চ, ২০১২ থেকে আমরা ঠিক করেছি প্রতি শনিবার কাঠ্‌পেন্‌সিলের নিয়মিত (রীতিমত) অফিস হবে, ঠিক যেমনটি যে কোন প্রতিষ্ঠানের অফিস হয়, তেমনি...(যদি সম্ভব হয় সকাল ১১টা থেকে শুরু, "সম্ভব" শব্দটি এখানে জুড়ে দিলাম এইজন্য যে অধিকাংশ সময়ই ১১টার আগে কারো ঘুমই ভাঙতে চায়না...!)। অফিসিয়ালি অফিস কিন্তু শুরু হয়ে গেছে... এই যেমন এই খবরটি এখন অফিসে বসেই পোস্ট করছি... :)

যাই হোক, যারা জানোনা, তাদের বলছি... কাঠ্‌পেন্‌সিলের অফিসটির ঠিকানা হলো...
বাড়ি ৩৭-৩৯, রোড-৮, ব্লক- খ, মোঃপুর পিসি কালচার হাউজিং সোসাইটি, শেকের টেক, মোঃপুর ঢাকা ১২০৭ (নীচের তলা, ডান দিকে প্রথম ফ্ল্যাট)। অফিসটি সবার জন্যই খোলা, গল্প করার জন্য যে কেউ যে কোন সময় চলে আসতে পারো। আর গল্পচ্ছলে যদি কিছু কাজ হয়ে যায়, তো মন্দ কি...?

Friday, March 2, 2012

বই ও বইমেলার খবর

আরেকটি বই মেলা শেষ হোল। মানে, আরেকটি বই মেলার অপেক্ষা শুরু হোল, মহা উৎসাহে আরেকটি বছরের পরিকল্পনা করা শুরু হোল। আবার এ ও বলা যায়, বোধহয় আরেকবার বছর শেষে "ধুর! কিছুই তো হোল না" ভাবার প্ল্যাটফর্ম তৈরী হোল।
তবে প্রতিবারের মতই এবারও ভাবছি এ বছরটা অন্য রকম হবে, অনেক কিছু হবে। অনেক অনেক পরিকল্পনা আছে (যেটাও প্রতিবছর থাকে, এ ও নতুন কিছুনা।)সেগুলো বাস্তবায়ন করার প্রবল ইচ্ছেটাও আছে (আশা করি এই লাইনটার শেষে "আপাতত" শব্দটি আপাতত জুড়ে দিতে হবেনা)। সময়ে সবই হবে আশা করি। ধীরে ধীরে সবই জানাবো, আজকের মত বইমেলার দুটি ছবি এখানে সেঁটে দিলাম। ছবি দুটি বইমেলার উন্মাদ স্টলের সামনে দাঁড়িয়ে তোলা, এমন একটা ভাব যেনো কাঠ্‌পেন্‌সিলের এবারের বইগুলোর মোড়ক উন্মোচন হচ্ছে। আবার এমন ভাব ও আছে... যেন আকাশ ছোবার ইচ্ছেটাই আমাদের প্রধান!

























যাই হোক এবারে কাঠ্‌পেন্‌সিলের যে বইগুলো বেড়িয়েছে সে গুলো হোল...
"গোবরা গোটা"
"লিউটন ১" ও "লিউটন ২"
"রাজকন্যা ও শুক"
"অরিগামী অভি্যান"
এবং "গল্পবাজ পাখিরা যাদের একটি নৌকা ছিলো"
একটু অপেক্ষা করলে দুদিন পরে একে একে বইগুলার বিস্তারিত এই ব্লগেই জানা যাবে।

Wednesday, February 22, 2012

নতুন সাঁজ

কাঠ্‌পেন্‌সিলের ব্লগটি অনেকদিন হলো অব্যবহৃত পড়ে ছিলো, আপডেট ও করা হচ্ছিল না। তাই আবার একটু গা ঝাড়া দেবার সময় হলো। চেহারার কিছুটা পরিবর্তন করলাম, নতুন নতুন কিছু "বাটন" যোগ করা হলো... এখন নতুন পুরান মিলিয়ে কিছু খবরাখবর ঢুকানোর পালা। সেটি নাহয় হতে থাক, আপাতত ...

"বইমেলার শুভেচ্ছা"

Saturday, July 2, 2011

কাঠ্ পেন্ সিল এ কার্টুন কোর্স

কাঠ্ পেন্ সিল অফিসে গত মাসে হয়ে গেল উন্মাদ ম্যাগাজিন ও কাঠ্ পেন্ সিল আয়োজিত কার্টুন কোর্স-২০১১
মোট সাত জন শিক্ষার্থী এক মাসের এই এপ্রেসিয়েশন কোর্স শেষে গত ১লা জুলাই সবাইকে সনদ দেয়া হয়। সনদ প্রদান করেন উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব ও কাঠ্ পেন্ সিল টিম লিডার মাসরূর মিথুন।
কার্টুন কোর্সের শিক্ষার্থীদের সাথে কোর্সের লেকচারার ও ডিরেক্টরগণ। সামনে বাঁ থেকে নওরীন সুলতানা তৃষ্ণা, কর্স কো-অর্ডিনেটর কার্টুনিস্ট মিতু, কার্টুনিস্ট মেহেদী হক, উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব, শিক্ষার্থী ফাহিম মুন্তাসীর, শিক্ষার্থী তাশলিমা। পেছনে বামে কাঠ্ পেন্ সিল টিম লিডার মাসরূর মিথুন, শিক্ষার্থী অভিরাম রায়, শিক্ষার্থী জুয়েল হাসান।

কাঠ্ পেন্ সিল এ সনদ প্রদান

Sunday, June 5, 2011

sad passing away of a family member

It is a sad incident in the kathpencil studio that the father of Mehedi Haque, the key member of kathpencil, has made his journey to the other life.

He died of cardiac arrest in Apollo Hospital on Tuesday morning, 26th May,2011, at the age of 60. Mehedi's father, Azizul Haque Banna is widely known in the country for his journalist career. He was a respected columnist and the senior assistant editor of Bangla daily Sangram. He also worked in several newspapers including Janapad, Shamachar, Dainik Jharna, Dainik Millat, Daink Kishan, Sugandha, besides several weeklies. He was more respected for being the former vice president of Dhaka Union of Journalists and for his keen interest in professional rights of colleagues. He was a member of National Press Club, Bangladesh Press Council and founding member of Barisal Divisional Journalists’ Welfare Association.
He was buried at East Badda Graveyard in the evening following three namaz-e-janazas.

Azizul Haque Banna is also the father-in-law of Shahidullah, another key member of Kathpencil studio. It is beyond our capacity to find proper ways to fill the loss that Mehedi, Shahidullah and their families suffered, we can only offer them our shoulders for at least a heartfelt cry and utter silently that we are with you. May god bless the deceased and give strength to the family members.

Wednesday, March 2, 2011

Sample cover for LUTON


akta cover korlam...aivabe color kora jaite pare.....

Tuesday, February 1, 2011

sample pages for kathpencil book series

sorry for writing in english, dont know yet how to write in bengali..

sample of two new books
Rajkonya o shuk
by durrat and deep




golpobaj pakhira
by tumpa

Tuesday, November 30, 2010

অরিগামী বই ০১



Boss,

origami boier drawing gula pencil e dite chachhi r back e kagojer texture.
puro boi er kagoje akta halka yellow tone thakte pare.

layout akhono final kori ni, just akta idea debar jonno pathalam.



Thursday, November 11, 2010

VQ cover




Boss,

kathpencil er banare kintu VQ er covar hoe jachhe.
ami sample gulao pathalam.dakhen..........







aamar mote full blue ta better chilo.....but, unara jeta final korte chahhe...................sheta holo.....



not up to the mark....but....thekar kaj arki.......next year!!!

Monday, November 8, 2010

আরেকটা বই- গোবরাগোটা


 

ব্রাডলি বার্টের লেখা প্রাচ্যের রহস্য নগরী পড়ছিলাম। বল্লাল সেন মধ্যপ্রাচ্য হত্যে আগত আদম সাহেবকে হত্যা করে নদীতে মুখ ধুতে যাচ্ছেন, আচমকা বুকের কাপড়ে রাখা পায়রা দু'টো বেরিয়ে গেল-- টান টান উত্তেজনা-- এমনি সময় 'ব্যঁআআআআআআঁ' ধরণের বিজাতীয় একটা শব্দ তুলে কিছ একটা আমার কাঁধে এসে পড়লো। আতঙ্কে ঝাড়া দিতেই কালো গোলপানা কিছু একটা মেঝেতে তুপ করে পড়লো। কাছে যেতে দেখি সেটা আর কিছুই না অতি সাধারণ একটা গুবরে পোকা। অনেকদিন পর পোকাটা দেখতে পেয়ে কেন যেন খুব ভালো লাগলো। হাতের কাছে GRASSHOPPER থেকে কেনা ছোট্ট স্কেচ খাতা ছিলো, মহা আগ্রহে স্টাডি করা শুরু করলাম। একটা পোকা আঁকা যে এতটা ইন্টারেস্টিং হবে কখনো ভাবি নি।



title


concept01


gesture01


gesture02




আঁকতে আঁকতে একটা গল্প মাথায় কিলবিলাতে লাগলো--- নামিয়ে দিলাম।

01


02


03


04


05


06


07


08

আশা করি এই জিনিষ কাঠপেনসিল এ চালায়া দেয়া যাবে...

disclaimer