Sunday, April 8, 2012

কাঠ্‌পেন্‌সিল প্রকাশনাঃ রাজকন্যা ও শুক

বইয়ের খবরঃ

বইয়ের নামঃ
রাজকন্যা ও শুক
লেখাঃ
ফাহিমা দুররাত

ও ছবিঃ
মুনতাসির খালিদ

প্রকাশকালঃ
২০১২, বইমেলা

বইটি কেনার ইচ্ছে হলে
এখানে ক্লিক কর


বইটি তোমাদের পড়ার জন্যে পুরোটাই এখানে তুলে দিলাম...



Friday, April 6, 2012

কাঠ্‌পেন্‌সিল প্রকাশনাঃ গল্পবাজ পাখিরা যাদের একটি নৌকা ছিলো

বইয়ের খবরঃ
বইয়ের নামঃ
গল্পবাজ পাখিরা যাদের একটি নৌকা ছিলো
লেখা ও ছবিঃ
টুম্পা
প্রকাশকালঃ
২০১২, বইমেলা

বইটি কেনার ইচ্ছে হলে
এখানে ক্লিক কর

বইটি তোমাদের পড়ার জন্যে পুরোটাই এখানে তুলে দিলাম...



Friday, March 23, 2012

reminder

reminder
for all kathpencil members
today is saturday,
office day
for kathpencil

Friday, March 9, 2012

নতুন বছরের অফিস

আজ শনিবার। শনিবারটি মূলত কাঠ্‌পেন্‌সিলের দিন। অর্থাৎ এইদিনটিতে সন্ধ্যাবেলায় সাধারনত আমরা কাঠ্‌পেন্‌সিলের সাপ্তাহিক মীটিং বসাই। অথবা বলা যায়, শনিবার আমাদের আড্ডা মারার দিন। তবে এই বইমেলায় আমাদের বেশ কয়েকটি বই বের হবার পর সবার মধ্যেই একটু উৎসাহ উৎসাহ ভাব... তাই আমরা ঠিক করেছি এবার থেকে আড্ডাটাকে একটু ফরমাল করা যাক...

সেই হিসাবে আজ, ১০ ই মার্চ, ২০১২ থেকে আমরা ঠিক করেছি প্রতি শনিবার কাঠ্‌পেন্‌সিলের নিয়মিত (রীতিমত) অফিস হবে, ঠিক যেমনটি যে কোন প্রতিষ্ঠানের অফিস হয়, তেমনি...(যদি সম্ভব হয় সকাল ১১টা থেকে শুরু, "সম্ভব" শব্দটি এখানে জুড়ে দিলাম এইজন্য যে অধিকাংশ সময়ই ১১টার আগে কারো ঘুমই ভাঙতে চায়না...!)। অফিসিয়ালি অফিস কিন্তু শুরু হয়ে গেছে... এই যেমন এই খবরটি এখন অফিসে বসেই পোস্ট করছি... :)

যাই হোক, যারা জানোনা, তাদের বলছি... কাঠ্‌পেন্‌সিলের অফিসটির ঠিকানা হলো...
বাড়ি ৩৭-৩৯, রোড-৮, ব্লক- খ, মোঃপুর পিসি কালচার হাউজিং সোসাইটি, শেকের টেক, মোঃপুর ঢাকা ১২০৭ (নীচের তলা, ডান দিকে প্রথম ফ্ল্যাট)। অফিসটি সবার জন্যই খোলা, গল্প করার জন্য যে কেউ যে কোন সময় চলে আসতে পারো। আর গল্পচ্ছলে যদি কিছু কাজ হয়ে যায়, তো মন্দ কি...?

Friday, March 2, 2012

বই ও বইমেলার খবর

আরেকটি বই মেলা শেষ হোল। মানে, আরেকটি বই মেলার অপেক্ষা শুরু হোল, মহা উৎসাহে আরেকটি বছরের পরিকল্পনা করা শুরু হোল। আবার এ ও বলা যায়, বোধহয় আরেকবার বছর শেষে "ধুর! কিছুই তো হোল না" ভাবার প্ল্যাটফর্ম তৈরী হোল।
তবে প্রতিবারের মতই এবারও ভাবছি এ বছরটা অন্য রকম হবে, অনেক কিছু হবে। অনেক অনেক পরিকল্পনা আছে (যেটাও প্রতিবছর থাকে, এ ও নতুন কিছুনা।)সেগুলো বাস্তবায়ন করার প্রবল ইচ্ছেটাও আছে (আশা করি এই লাইনটার শেষে "আপাতত" শব্দটি আপাতত জুড়ে দিতে হবেনা)। সময়ে সবই হবে আশা করি। ধীরে ধীরে সবই জানাবো, আজকের মত বইমেলার দুটি ছবি এখানে সেঁটে দিলাম। ছবি দুটি বইমেলার উন্মাদ স্টলের সামনে দাঁড়িয়ে তোলা, এমন একটা ভাব যেনো কাঠ্‌পেন্‌সিলের এবারের বইগুলোর মোড়ক উন্মোচন হচ্ছে। আবার এমন ভাব ও আছে... যেন আকাশ ছোবার ইচ্ছেটাই আমাদের প্রধান!

























যাই হোক এবারে কাঠ্‌পেন্‌সিলের যে বইগুলো বেড়িয়েছে সে গুলো হোল...
"গোবরা গোটা"
"লিউটন ১" ও "লিউটন ২"
"রাজকন্যা ও শুক"
"অরিগামী অভি্যান"
এবং "গল্পবাজ পাখিরা যাদের একটি নৌকা ছিলো"
একটু অপেক্ষা করলে দুদিন পরে একে একে বইগুলার বিস্তারিত এই ব্লগেই জানা যাবে।

Wednesday, February 22, 2012

নতুন সাঁজ

কাঠ্‌পেন্‌সিলের ব্লগটি অনেকদিন হলো অব্যবহৃত পড়ে ছিলো, আপডেট ও করা হচ্ছিল না। তাই আবার একটু গা ঝাড়া দেবার সময় হলো। চেহারার কিছুটা পরিবর্তন করলাম, নতুন নতুন কিছু "বাটন" যোগ করা হলো... এখন নতুন পুরান মিলিয়ে কিছু খবরাখবর ঢুকানোর পালা। সেটি নাহয় হতে থাক, আপাতত ...

"বইমেলার শুভেচ্ছা"

Saturday, July 2, 2011

কাঠ্ পেন্ সিল এ কার্টুন কোর্স

কাঠ্ পেন্ সিল অফিসে গত মাসে হয়ে গেল উন্মাদ ম্যাগাজিন ও কাঠ্ পেন্ সিল আয়োজিত কার্টুন কোর্স-২০১১
মোট সাত জন শিক্ষার্থী এক মাসের এই এপ্রেসিয়েশন কোর্স শেষে গত ১লা জুলাই সবাইকে সনদ দেয়া হয়। সনদ প্রদান করেন উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব ও কাঠ্ পেন্ সিল টিম লিডার মাসরূর মিথুন।
কার্টুন কোর্সের শিক্ষার্থীদের সাথে কোর্সের লেকচারার ও ডিরেক্টরগণ। সামনে বাঁ থেকে নওরীন সুলতানা তৃষ্ণা, কর্স কো-অর্ডিনেটর কার্টুনিস্ট মিতু, কার্টুনিস্ট মেহেদী হক, উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব, শিক্ষার্থী ফাহিম মুন্তাসীর, শিক্ষার্থী তাশলিমা। পেছনে বামে কাঠ্ পেন্ সিল টিম লিডার মাসরূর মিথুন, শিক্ষার্থী অভিরাম রায়, শিক্ষার্থী জুয়েল হাসান।

কাঠ্ পেন্ সিল এ সনদ প্রদান

disclaimer